মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য সাজসজ্জায় আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ধীরাজ সরকার।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সাথে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিগত বছরের অভ্যন্তরীণ ও বোর্ড পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জনাব ধীরাজ সরকার বলেন, "শিক্ষার মূল উদ্দেশ্য হলো নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। বিদায়ী শিক্ষার্থীদের মনে রাখতে হবে, তোমরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কান্ডারি। কঠোর পরিশ্রম আর নৈতিকতার মাধ্যমে তোমরা সমাজ ও জাতির সেবা করবে এটাই আমাদের প্রত্যাশা।"

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জনাব মো. আইয়ুব আলী খন্দকার বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে সামান্য বৃষ্টিতেই রাস্তা যেন নদী, চরম দুর্ভোগে পথচা

1

তথ্য নিতে গেলে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলতে হবে: হিলিতে স্বাস্থ্

2

ঘোড়াঘাটে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক, সহযোগী পলাতক

3

ঘোড়াঘাটে জাম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

4

করতোয়া নদী থেকে অজ্ঞাত কন্যাশিশুর মরদেহ উদ্ধার, পরিচয় মেলে

5

ঘোড়াঘাটে শিক্ষার্থী-রোগীদের পাশে সরকারি সহায়তা, বিতরণ হলো চে

6

আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো অন্যায় থাকবে না: সমাজকল্যা

7

আশুলিয়ায় ১২ বছরের শিশুকে ফুসলিয়ে মাইক্রোবাসে তোলার চেষ্টা: চ

8

ছাগল চোরকে ছাড়ার নিউজ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

9

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়

10

শুধু উৎপাদন নয়, রপ্তানির সুযোগও পাবে কৃষক: সমাজকল্যাণ মন্ত্র

11

ঘোড়াঘাটে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সুধী সমাবেশ ও কুরআন ব

12

ঘোড়াঘাটে র‍্যাবের অভিযানে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

13

ঘোড়াঘাটে নদী থেকে উদ্ধার শিশুর পরিচয় সনাক্ত হলেও মৃত্যুর কা

14

ঘোড়াঘাটে বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের

15

দিনাজপুরে ২০ ঘণ্টাই মিলছে না বিদ্যুৎ হাসপাতালে চিকিৎসাসেবা ম

16

ঘোড়াঘাটে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

17

দল-মত নির্বিশেষে সকল দরিদ্র পরিবার পাবে 'ফ্যামিলি কার্ড': সম

18

ঘোড়াঘাটের ঐতিহ্যবাহী ওসমানপুর উচ্চ বিদ্যালয়ে চরম ফল বিপর্যয়

19

ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ফিলিং স্টেশন ম্যানেজার

20