মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Apr 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ফিলিং স্টেশন ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়াই জ্বালানি তেল বিক্রি এবং বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার সাধনা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রির নিয়ম চালু রয়েছে। তবে সাধনা ফিলিং স্টেশনে এই নিয়ম অমান্য করে কার্ড ছাড়াই বিপুল পরিমাণ তেল বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে বেলা সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ্ রুবানা তানজিন। এ সময় তাকে সহযোগিতা করেন ঘোড়াঘাট থানার এসআই মো. নজরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তদন্তে দেখা যায়, পাম্পের ম্যানেজার ফুয়েল কার্ড ছাড়াই প্রায় ১৫০০ থেকে ২০০০ লিটার তেল বিক্রি করেছেন, যার ফলে সাধারণ গ্রাহকদের মাঝে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মামুনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন জানান, "ফিলিং স্টেশনের অব্যবস্থাপনা দূর করতে এবং জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ফেরাতে আমরা ফুয়েল কার্ডের ব্যবস্থা করেছি। আজ কার্ড ছাড়া তেল বিক্রির ফলে সেখানে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। জনস্বার্থে এবং শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

1

ঘোড়াঘাটে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

2

ঘোড়াঘাটে ট্রাক-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন চালক

3

ঘোড়াঘাটে ৯৫ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

4

সরকারের দেয়া ছাগল বিক্রি নয়, লালন-পালন করে স্বাবলম্বী হোন: স

5

নবাবগঞ্জে ধান তুলতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

6

ঘোড়াঘাটে র‍্যাবের অভিযানে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

7

ঘোড়াঘাটে নওরিন ফিলিং স্টেশনের ‘তেল নিয়ে ভেলকিবাজি’: সংবাদের

8

ব্যাংক লুটপাটকারীদের সাথে কোনো আপস নেই, বিশৃঙ্খলা করলে আইনি

9

শ্রমিক দিবস উপলক্ষে ঘোড়াঘাটে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও

10

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার,আতঙ্কে জনসাধারণ

11

দিনাজপুর বোর্ডের ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই

12

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

13

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ৬ মাদক কারবারি ও সেবী গ্রেফতার

14

ঘোড়াঘাটে অধরা মাদক কারবারিরা, অভিযান কেবল ‘সেবনকারী’দের ওপর

15

ঘোড়াঘাটে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

16

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

17

অফিস সময় কাগজে বিকেল ৫টা, বাস্তবে দুপুর ২টায় তালা

18

১৬ বছরেই কাব্যজগতে দ্যুতি ছড়াচ্ছেন ঘোড়াঘাটের জান্নাতুন ফেরদৌ

19

অনলাইন জুয়ার দেনা মেটাতে দাদীকে শ্বাসরোধে হত্যা, নাতিসহ গ্রে

20