মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Apr 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বাড়ির মালিকসহ আটক ৪

দিনাজপুরের ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা এবং এই কাজে সহযোগিতার অভিযোগে বাড়িওয়ালা দম্পতিসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রানীগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— ঘোড়াঘাটের কশিগাড়ী (রানীগঞ্জ বাজার) এলাকার মো. সারোয়ার হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৫০) এবং তার স্ত্রী মোছা. যমুনা বেগম (৪০), বিরামপুর উপজেলার উত্তরপাড়া গ্রামের মো. তোফাজ্জলের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩০), নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারের মৃত আজাহার আলীর মেয়ে মোছা. তসলিমা খাতুন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রানীগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সামনের একটি বাড়িতে আনোয়ার হোসেন ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে বহিরাগত নারী-পুরুষকে অসামাজিক কাজের জন্য রুম ভাড়া দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে এক নারী ও এক পুরুষ ওই বাড়িতে প্রবেশ করলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে এলাকাবাসী তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। এ সময় অসামাজিক কাজে সহযোগিতা করার অভিযোগে উত্তেজিত জনতা বাড়ির মালিক ও তার স্ত্রীকেও অবরুদ্ধ করে রাখে।

সংবাদ পেয়ে ঘোড়াঘাট থানার এসআই (নিঃ) মো. আহনাফ তাহমিদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত চারজনকে আটক করে থানায় নিয়ে যান।

তদন্তকারী কর্মকর্তা এসআই আহনাফ তাহমিদ জানান, স্থানীয় লোকজনের অভিযোগ ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এলাকার সামাজিক পরিবেশ রক্ষায় এবং অপরাধ নিবারণে আসামিদের বিরুদ্ধে সিআরপিসি আইনের ৫৪ ধারা মোতাবেক প্রসিকিউশন দাখিল করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, "স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় চারজনকে আটক করেছে। ওই বাড়িতে দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যকলাপ চলছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ নির্মূল করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটক ৫ জনকে আদালতে না পাঠিয়ে সাজা, সাবেক ওসিকে ব্যাখ্যা নিয়ে

1

ঘোড়াঘাটে লোডশেডিংয়ের মাঝেই ভৌতিক বিল

2

ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ফিলিং স্টেশন ম্যানেজার

3

নিখোঁজের একদিন পর নদীতে ভেসে উঠলো কিশোরের লাশ

4

দিনাজপুর-৬ আসন “নির্বাচনী মাঠে মুখোমুখি বিএনপি–জামায়াত, বাড়

5

ভূমি অফিস থেকে পৌরসভা: ঘোড়াঘাটে এসিল্যান্ড মামুন কাওসারের প

6

পুনর্নির্মাণের পরিকল্পনা আছে, ভবন নেই—চার বছর অস্থায়ী কক্ষে

7

ঘোড়াঘাটে আলু ও ভুষিবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ১

8

ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভ

9

ঘোড়াঘাটে নদী থেকে উদ্ধার শিশুর পরিচয় সনাক্ত হলেও মৃত্যুর কা

10

ঘোড়াঘাটে নিখোঁজ স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের আকুতি

11

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

12

ঘোড়াঘাটে ৪৩৫ পরিবারের মাঝে ১,৬৭০ গাছের চারা বিতরণ

13

ঘোড়াঘাটে জুয়ার আসরে অভিযান, পুলিশের ওপর হামলা: আহত ৬, আটক ৫

14

ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

15

ঘোড়াঘাটে ৯৫ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

16

ঘোড়াঘাটে অনলাইনে ‘গায়েব’ মৌজা, থমকে আছে নামজারি

17

আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো অন্যায় থাকবে না: সমাজকল্যা

18

দল-মত নির্বিশেষে সকল দরিদ্র পরিবার পাবে 'ফ্যামিলি কার্ড': সম

19

ঘোড়াঘাটে ট্রাক-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন চালক

20