উপজেলা প্রতিনিধি:
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটের ঐতিহ্যবাহী ওসমানপুর উচ্চ বিদ্যালয়ে চরম ফল বিপর্যয়

ছবি : ঘোড়াঘাটের ওসমানপুর উচ্চ বিদ্যালয়। ২৪ ঘন্টা ঘোড়াঘাট

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সদরের একসময়ের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ওসমানপুর উচ্চ বিদ্যালয়ে ধারাবাহিক ফল বিপর্যয় দেখা দিয়েছে। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে মাত্র ৩৬ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী পাস করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর বিদ্যালয়টি থেকে ১১৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে মাত্র ৪২ জন উত্তীর্ণ হয়েছে, অকৃতকার্য হয়েছে ৭৪ জন। বিগত ২০২৫ সালেও ১২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০ জনই অকৃতকার্য হয়েছিল (পাসের হার ছিল ৪৩ দশমিক ৫৫ শতাংশ)। টানা দুই বছর বিদ্যালয়টি থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৭ দশমিক ৩৪ শতাংশ।

ধারাবাহিক এই ধসের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন শিক্ষার্থীদের শিখন ঘাটতি ও অভিভাবকদের সচেতনতার অভাবকে দায়ী করেন। তিনি বলেন, "শ্রেণিকক্ষে এসে শিক্ষার্থীরা প্রাথমিক স্তরের সাধারণ গণিত (যোগ-বিয়োগ) পর্যন্ত করতে পারে না।" তবে অনিয়মিত শিক্ষার্থীদের বিষয়ে কঠোর প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া এবং দুর্বল ভিত্তি নিয়ে মাধ্যমিক শ্রেণিতে উন্নীত করার দায় বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সদুত্তর দিতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক অভিযোগ করেন, বিদ্যালয় পরিচালনায় প্রধান শিক্ষকের অব্যবস্থাপনা ও তদারকির অভাবই মূলত এই বিপর্যয়ের কারণ।

উপজেলা একাডেমিক সুপারবাইজার ধীরাজ সরকার ফলাফলকে হতাশাজনক আখ্যা দিয়ে জানান, তদারকি জোরদারে শিক্ষা অফিসের ভূমিকা বাড়াবে।

ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিন জানান, "বিষয়টি অত্যন্ত দুঃখজনক। শিক্ষক নাকি শিক্ষার্থীদের গাফিলতি রয়েছে—তা চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন প্রস্তুত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে জুয়ার আসরে অভিযান, পুলিশের ওপর হামলা: আহত ৬, আটক ৫

1

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

2

অনলাইন জুয়ার দেনা মেটাতে দাদীকে শ্বাসরোধে হত্যা, নাতিসহ গ্রে

3

ঘোড়াঘাটে নদী থেকে উদ্ধার শিশুর পরিচয় সনাক্ত হলেও মৃত্যুর কা

4

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ নবাবগঞ্জবাসী, বিদ্যুৎ অফিস ঘেরাও

5

ভোট আসে, ভোট যায়—উন্নয়ন বঞ্চিত দিনাজপুর–৬ এর মানুষ

6

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

7

ঘোড়াঘাটে সামান্য বৃষ্টিতেই রাস্তা যেন নদী, চরম দুর্ভোগে পথচা

8

ঘোড়াঘাটে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সুধী সমাবেশ ও কুরআন ব

9

ঘোড়াঘাটে চড়া সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দা

10

ঘোড়াঘাটে রানীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে জমকালো ব

11

হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ গ

12

ছাগল চোরকে ছাড়ার নিউজ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

13

ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

14

ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল জব্দ, আটক ১

15

ঘোড়াঘাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

16

অফিস সময় কাগজে বিকেল ৫টা, বাস্তবে দুপুর ২টায় তালা

17

ঈদের আনন্দে ফেরা হলো না, ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় প্রাণ

18

ঘোড়াঘাটে নিখোঁজ স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের আকুতি

19

ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

20