উপজেলা প্রতিনিধি:
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ২৪ ঘন্টা ঘোড়াঘাট

'রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’— এ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও মৎসচাষীদের মাঝে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে দিবস উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নিয়াজ মোর্শেদ রঞ্জু।

আলোচনা সভায় ইউপিইটিসি ইনস্ট্রাক্টর শাহিদুল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রমুখ। সভা শেষে উপজেলার সফল মৎসচাষী হিসেবে আইনুল হক, সফল পোনা উৎপাদনকারী হিসেবে ছানারুল ইসলাম ও তরুণ উদ্দোক্তা হিসেবে ইসতিয়াক আহম্মেদ এর মাঝে পুরস্কার প্রদান বিতরণ করা হয়।

শেষে অতিথিরা জাতীয় মৎস পক্ষ-২০২৬ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মৎস্যচাষী, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গর্ভবতী নারীর পেটে লাথি, বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

1

ঘোড়াঘাটে অজ্ঞাত গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

2

ঘোড়াঘাটে ট্রাক-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন চালক

3

মূল আসামীদের আড়াল করার প্রতিবাদে আগামীকাল ঘোড়াঘাট থানার সামন

4

ঘোড়াঘাটে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ গ্রেফতার ৪

5

ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

6

ঘোড়াঘাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

7

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৯ জনের কারাদণ্ড, টাপেনটাডলসহ আটক

8

ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

9

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

10

ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা, স্বর্ণ ও নগদ

11

আলুর দামে ধস: ঘোড়াঘাটে লোকসানের মুখে দিশেহারা কৃষক

12

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার,আতঙ্কে জনসাধারণ

13

পুনর্নির্মাণের পরিকল্পনা আছে, ভবন নেই—চার বছর অস্থায়ী কক্ষে

14

ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নি

15

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়

16

ঘোড়াঘাটে র‍্যাবের অভিযানে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

17

৬০ বছর বৃদ্ধের বাড়িতে ৪৮ বছরের নারী, বিয়ের দাবীতে অনশন

18

ঘোড়াঘাটে কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড ফসলের মাঠ

19

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

20