বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিরামপুরে পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫৩৩ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার কচুয়া মির্জাপুর শালবাগান বাজার ও দক্ষিণ দাউদপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার (১২ জুন) সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার একটি দল কচুয়া মির্জাপুর শালবাগান বাজারে অভিযান চালায়। এ সময় ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার দক্ষিণ জগন্নাথপুর (ভাইগর) গ্রামের মৃত জনাব আলীর ছেলে মো. মোস্তাক (৫১) ও মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. মতিয়ার রহমান (৩৫)।

এদিকে, একই রাতে পৃথক আরেকটি অভিযানে উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রাম থেকে ৩৩ পিস ট্যাপেন্টাডলসহ মো. রুহুল কবির (৩৩) নামের আরও এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। রুহুল কবির উত্তর কসবা (শিবপুর) গ্রামের মজলুর রহমানের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। সর্বমোট ৩ জন মাদক কারবারিকে গ্রেফতারের পর নিয়মিত মামলা রুজু করে আজ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধমুক্ত বিরামপুর গড়তে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ফিলিং স্টেশন ম্যানেজার

1

ঘোড়াঘাট একসময়ের জেলা, কালের বিবর্তনে এখন অবহেলিত উপজেলা

2

কর্মস্থলে বিদুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ঘোড়াঘাটের কাঠমিস্ত্রীর

3

নবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

4

ঘোড়াঘাটে অনলাইনে ‘গায়েব’ মৌজা, থমকে আছে নামজারি

5

অফিস সময় কাগজে বিকেল ৫টা, বাস্তবে দুপুর ২টায় তালা

6

ঘোড়াঘাটে নওরিন ফিলিং স্টেশনের ‘তেল নিয়ে ভেলকিবাজি’: সংবাদের

7

ঘোড়াঘাটের সুরা মসজিদ হতে পারে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ

8

ঘোড়াঘাটে পুলিশ প্রশাসনের নাকের ডগায় জুয়ার মহোৎসব: আড়ালে কারা

9

ঘোড়াঘাটে ২০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ আটক ৩

10

ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

11

ভূমি অফিস থেকে পৌরসভা: ঘোড়াঘাটে এসিল্যান্ড মামুন কাওসারের প

12

ঈদের আনন্দে ফেরা হলো না, ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় প্রাণ

13

দিনাজপুর বোর্ডের ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই

14

ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: মোবাইল কোর্টের অভিযানে ৩ ব্যব

15

ঘোড়াঘাটে শাটার ভেঙে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ ডাকাতি: সাড়ে ৭

16

ঘোড়াঘাটে ভটভটির ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

17

ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

18

শ্রমিক দিবস উপলক্ষে ঘোড়াঘাটে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও

19

ভুট্টার বাম্পার ফলনেও হাসি নেই, কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ ঘ

20