মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Jun 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় সরকারি রাস্তায় ঢাকনাবিহীন কুয়ায় পড়ে শিশুসহ আহত ৩, বাড়িওয়ালা পলাতক!

সাভারের আশুলিয়ায় সরকারি রাস্তার মাঝে ঢাকনাবিহীন ও অরক্ষিত অবস্থায় রাখা একটি গভীর কুয়ায় পড়ে তানভীর (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুই যুবক আহত হয়েছেন।

​শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে আশুলিয়ার জামগড়া অগ্রগতি স্কুল সংলগ্ন এলাকায় এই চাঞ্চল্যকর দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বাড়িওয়ালা জাফর শেখ পলাতক রয়েছেন।

​​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামগড়া এলাকার বাসিন্দা জাফর শেখ কোনো প্রকার নিয়মনীতি বা অনুমতির তোয়াক্কা না করে সরকারি রাস্তার মাঝেই একটি গভীর কুয়া খনন করছিলেন। রাস্তার ওপর অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে কুয়াটি খনন করা হলেও সেখানে কোনো ঢাকনা দেওয়া হয়নি। এমনকি পথচারীদের সতর্ক করার জন্য কোনো চিহ্ন বা সেফটি বেষ্টনীও রাখা হয়নি।

​​শুক্রবার সন্ধ্যায় শিশু তানভীর খেলার ছলে ওই রাস্তায় আসে। একপর্যায়ে অসাবধানতাবশত দৌড় দিলে সে সরাসরি ওই অন্ধকার ও অরক্ষিত কুয়ার ভেতর পড়ে যায়। শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাকে উদ্ধার করতে নেমে স্থানীয় আরও দুই যুবক আহত হন। পরবর্তীতে প্রায় ২ ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় স্থানীয়রা শিশুসহ তিনজনকে কুয়া থেকে অক্ষত ও আহত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

​উদ্ধারের পর আহতদের দ্রুত স্থানীয় আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা উদ্ধার কাজ সম্পন্ন করেন।

​এলাকাবাসীর তীব্র ক্ষোভ, ​শিল্পাঞ্চলের মতো একটি অত্যন্ত জনবহুল এলাকায় প্রকাশ্য দিবালোকে সরকারি রাস্তার মাঝে কীভাবে এমন ঝুঁকিপূর্ণ কুয়া খনন করে রাখা হলো, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বাড়িওয়ালা জাফর শেখের চরম গাফিলতির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সরকারি রাস্তা দখল করে এভাবে কুয়া খনন করা সম্পূর্ণ বেআইনি। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষী জাফর শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​​দুর্ঘটনার খবর পেয়ে জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের খোঁজখবর নেন।

​এই বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন। সরকারি রাস্তায় এভাবে কুয়া খনন করার কোনো নিয়ম নেই। এটি সম্পূর্ণ বেআইনি। ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

​বর্তমানে অভিযুক্ত বাড়িওয়ালা জাফর শেখকে আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ নবাবগঞ্জবাসী, বিদ্যুৎ অফিস ঘেরাও

1

ঘোড়াঘাটে গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা: গণধোলাইয়ের পর ২ যু

2

নবাবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, সেবা পেতে

3

করতোয়া নদী থেকে অজ্ঞাত কন্যাশিশুর মরদেহ উদ্ধার, পরিচয় মেলে

4

সীমান্ত দিয়ে আসছে মাদক, মোবাইলে চলছে জুয়া; ধরাছোঁয়ার বাইরে গ

5

ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

6

ঘোড়াঘাটে অধরা মাদক কারবারিরা, অভিযান কেবল ‘সেবনকারী’দের ওপর

7

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

8

আলুর দামে ধস: ঘোড়াঘাটে লোকসানের মুখে দিশেহারা কৃষক

9

ঘোড়াঘাটে কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড ফসলের মাঠ

10

ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা, স্বর্ণ ও নগদ

11

ঘোড়াঘাটে কড়া নিরাপত্তায় এসএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপ

12

ঘোড়াঘাটে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

13

দিনাজপুর-৬ আসন “নির্বাচনী মাঠে মুখোমুখি বিএনপি–জামায়াত, বাড়

14

হিলিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযানে ‘মাদক সম্রাট’ খ্যাত রিপন গ

15

যে কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

16

ঘোড়াঘাটে ঈদের কেনাকাটা জমে উঠেছে: বাজার গুলোতে ক্রেতাদের উপচ

17

ঘোড়াঘাটে ৪৩৫ পরিবারের মাঝে ১,৬৭০ গাছের চারা বিতরণ

18

ঘোড়াঘাটের ঐতিহ্যবাহী ওসমানপুর উচ্চ বিদ্যালয়ে চরম ফল বিপর্যয়

19

ঘোড়াঘাটে রানীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে জমকালো ব

20