উপজেলা প্রতিনিধি:
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে নদী থেকে উদ্ধার শিশুর পরিচয় সনাক্ত হলেও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে উদ্ধার হওয়া ৯ বছরের শিশুকন্যা তাসপিয়ার পরিচয় শনাক্ত হলেও তার মৃত্যুর কারণ নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। কীভাবে ও কোথা থেকে তার মরদেহ নদীতে এলো, তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১ টায় উপজেলার ভর্ণাপাড়া টঙ্গী ঈদগাহ মাঠসংলগ্ন করতোয়া নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শিশুটি উপজেলার ভর্ণাপাড়া গ্রামের শাফিউল ইসলামের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাসপিয়াকে তার বাবা শাফিউল ইসলাম উপজেলার রানীগঞ্জ বাজার এলাকার জোবাইদা বালিকা মাদ্রাসায় ভর্তির জন্য নিয়ে গিয়েছিলো। পরে তার বাবা শাফিউল ইসলাম তাকে সেখানে ভর্তি না করিয়ে মাদ্রাসা থেকে নিয়ে যান। তারা জানান, তাসপিয়ার মা লিজার আগে অন্যত্র বিয়ে হয়েছিল। পরবর্তীতে ওই স্বামীর সঙ্গে তার তালাক হলে ভর্ণাপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র শাফিউল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। তাসপিয়া লিজার আগের স্বামীর সন্তান।

বিষয়টি নিয়ে রানীগঞ্জ জোবাইদা বালিকা মাদ্রাসার পরিচালিকা রমিসা খাতুন বলেন, শুক্রবার এক ব্যক্তি তাসপিয়াকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য নিয়ে আসেন। ভর্তির জন্য প্রয়োজনীয় জন্মনিবন্ধন, পরিচয়পত্র, ছবি ও অভিভাবকের মোবাইল নং সহ প্রতিমাসে ১৮'শ টাকা খরচের কথা জানানো হলে তিনি পরদিন কাগজপত্র ও টাকা দেওয়ার কথা বলেন। শনিবার মেয়েটির পরিবারের বিষয়ে সন্দেহ হওয়ায় তিনি ভর্ণাপাড়ায় তার দাদির বাড়িতে গিয়ে খোঁজ নেন। পরে রোববার সন্ধ্যা ৬টা ১২ মিনিটের দিকে ওই ব্যক্তি কিছু কাগজপত্র ঠিকঠাক ও ছবি উঠানোর কথা বলে তাসপিয়াকে মাদ্রাসা থেকে নিয়ে যান। সন্ধ্যার পর যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। রাত ৯টা ১৬ মিনিটের দিকে তাসপিয়া নিজে ফোন করে জানায়, তাকে অন্য একটি মাদ্রাসায় রাখা হয়েছে। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরের দিন জানতে পারি ওই মেয়ের লাশ নদীতে পাওয়া গেছে।

এদিকে স্থানীয় ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম রব্বানী বলেন, ঘটনার দিন সন্ধ্যার পর শাফিউল ইসলামকে নদীর পাড় এলাকায় একা ঘোরাফেরা করতে দেখা গেছে বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন। পরে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এসব কারণে স্থানীয়দের মধ্যে তাকে নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তবে প্রকৃত ঘটনা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে জানান তিনি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর কারণ বা কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত মৃত্যুর প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে নদী থেকে উদ্ধার শিশুর পরিচয় সনাক্ত হলেও মৃত্যুর কা

1

তথ্য নিতে গেলে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলতে হবে: হিলিতে স্বাস্থ্

2

দিনাজপুর-৬ আসন “নির্বাচনী মাঠে মুখোমুখি বিএনপি–জামায়াত, বাড়

3

বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়ার নয়, জনগণকে সাথে নিয়ে মাঠে থেকে

4

ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার

5

নারীর চুলের খোপা থেকে ২ হাজার পিস ই'য়া'বা উদ্ধার

6

ভূমি অফিস থেকে পৌরসভা: ঘোড়াঘাটে এসিল্যান্ড মামুন কাওসারের প

7

নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

8

ঘোড়াঘাটে সামান্য বৃষ্টিতেই রাস্তা যেন নদী, চরম দুর্ভোগে পথচা

9

ঘোড়াঘাটে কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড ফসলের মাঠ

10

নবাবগঞ্জে চার হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

11

ঘোড়াঘাটে বিতর্কিত চার্জশিট ও ওসির অপসারণের দাবিতে পৌর ছাত্রদ

12

ঘোড়াঘাটে অনলাইনে ‘গায়েব’ মৌজা, থমকে আছে নামজারি

13

ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

14

ঘোড়াঘাটে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ গ্রেফতার ৪

15

ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

16

ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মামলায় জড়ানোর অভিযোগ

17

ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল জব্দ, আটক ১

18

হিলিতে সাংবাদিককে ডেকে নিয়ে বিদেশি পিস্তলের বাটে কুপিয়ে জখম

19

দিনাজপুর বোর্ডের ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই

20