মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে ট্রাক-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন চালক, আহত ১০

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মাইক্রোবাস চালক। শনিবার (১১ এপ্রিল) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দামোদারপুর শৌলা ও সোনামুখী বাজারের মধ্যবর্তী স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসের আরও ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ জন যাত্রী নিয়ে একটি হাইএস মাইক্রোবাস ময়মনসিংহ থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। ভোর ৬টার দিকে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি শশাবোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসটির সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং পণ্যবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে।

নিহত চালকের নাম নাসিম (৩৫)। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চালক নাসিমকে মৃত ঘোষণা করেন।

আহত ১০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার সংবাদ পেয়েই স্থানীয় জনতা এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ভোরের কুয়াশা নাকি চালকের ক্লান্তি দুর্ঘটনার কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটের ঐতিহ্যবাহী ওসমানপুর উচ্চ বিদ্যালয়ে চরম ফল বিপর্যয়

1

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

2

ঘোড়াঘাটে ৯৫ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

3

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী মা-মেয়ে নিহত,

4

ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোবিন

5

ঘোড়াঘাটে ভটভটির ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

6

ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভ

7

ঘোড়াঘাটে বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের

8

ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: মোবাইল কোর্টের অভিযানে ৩ ব্যব

9

ঘোড়াঘাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

10

ঘোড়াঘাটে অভিযানের নামে পুলিশের তাণ্ডব: মাদক না পেয়ে নিয়ে গেল

11

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডলসহ ৬ মাদক কারবারি ও সেবী গ্রেফতার

12

ভুট্টার বাম্পার ফলনেও হাসি নেই, কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ ঘ

13

নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ভ্রাম্যমাণ আদাল

14

গ্যাসের ‘শূন্য সরবরাহ’, হবিগঞ্জে ১৭১ কারখানা বন্ধ

15

ঘোড়াঘাটে পুলিশ প্রশাসনের নাকের ডগায় জুয়ার মহোৎসব: আড়ালে কারা

16

দিনাজপুর-৬ আসনে কোনো কাঁচা রাস্তা থাকবে না: সমাজকল্যাণমন্ত্র

17

ঘোড়াঘাটে রানীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে জমকালো ব

18

অতিরিক্ত লোডশেডিং, পল্লী বিদ্যুতের কর্মীকে আটকে রাখল এলাকাবা

19

৬০ বছর বৃদ্ধের বাড়িতে ৪৮ বছরের নারী, বিয়ের দাবীতে অনশন

20