মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: মোবাইল কোর্টের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ছবি : অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ। ২৪ ঘন্টা ঘোড়াঘাট

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সার ডিলার ও ক্ষুদ্র বিক্রেতাদের বিরুদ্ধে কৃষক এবং সাধারণ জনগণের বেশ কিছু অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৭ আগষ্ট) বিকেলে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কানাগাড়ী বাজারে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ। এ সময় উপজেলা কৃষি অফিসারের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. নাহিদ হাসান।

অভিযান সূত্রে জানা যায়, সার বিক্রয়ে বিভিন্ন ধরনের অনিয়মের সত্যতা পাওয়ায় 'সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬'-এর সংশ্লিষ্ট ধারায় ৩ জন ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জরিপাকৃতদের মধ্যে একজন সার ডিলারকে ২০ হাজার টাকা, অপর এক সার ডিলারকে ১০ হাজার টাকা এবং অনুমোদনহীনভাবে সার বিক্রয় করার দায়ে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সুরক্ষায় ঘোড়াঘাট থানার একদল পুলিশ সদস্য উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নি

1

ঘোড়াঘাটে বয়স সংশোধন করে চাকরি টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা

2

বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত

3

অতিরিক্ত লোডশেডিং, পল্লী বিদ্যুতের কর্মীকে আটকে রাখল এলাকাবা

4

ঘোড়াঘাটে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা, স্বর্ণ ও নগদ

5

ঘোড়াঘাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বাড়ির মালিকসহ আটক ৪

6

ঘোড়াঘাটে ৪৩৫ পরিবারের মাঝে ১,৬৭০ গাছের চারা বিতরণ

7

১৬ বছরেই কাব্যজগতে দ্যুতি ছড়াচ্ছেন ঘোড়াঘাটের জান্নাতুন ফেরদৌ

8

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের

9

ঘোড়াঘাটে চড়া সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দা

10

নবাবগঞ্জে ধান তুলতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

11

বড়পুকুরিয়ায় এক ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

12

যথাযোগ্য মর্যাদায় ঘোড়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

13

আলুর দামে ধস: ঘোড়াঘাটে লোকসানের মুখে দিশেহারা কৃষক

14

ঘোড়াঘাটে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ গ্রেফতার ৪

15

দিনাজপুর-৬ আসনে কোনো কাঁচা রাস্তা থাকবে না: সমাজকল্যাণমন্ত্র

16

ঘোড়াঘাটে শিক্ষার্থী-রোগীদের পাশে সরকারি সহায়তা, বিতরণ হলো চে

17

ঘোড়াঘাটের সুরা মসজিদ হতে পারে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ

18

গর্ভবতী নারীর পেটে লাথি, বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

19

ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভ

20