মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা: গণধোলাইয়ের পর ২ যুবক পুলিশে

দিনাজপুরের ঘোড়াঘাটে গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে দুই যুবক। চুরির চেষ্টায় ব্যর্থ হয়ে স্থানীয়দের গণধোলাইয়ের শিকার হওয়ার পর তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর সৌলা গ্রামে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— দামোদরপুর সৌলা গ্রামের শরিফুল ইসলাম ওরফে সফি (৪০) এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর সৌলা গ্রামের সৈকত হোসেন (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দামোদরপুর সৌলা গ্রামের বাসিন্দা নূর ইসলাম তাঁর তিনটি গরু গোয়ালঘরে বেঁধে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে অভিযুক্তরা সুকৌশলে গোয়ালঘরে ঢুকে গরুগুলো চুরির চেষ্টা চালায়। এ সময় খটখট শব্দে নূর ইসলামের ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে চোর চক্রের ওই দুই সদস্যকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় গরুর মালিক নূর ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আসামিদের দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত লোডশেডিং, পল্লী বিদ্যুতের কর্মীকে আটকে রাখল এলাকাবা

1

ঘোড়াঘাটে অভিযানের নামে পুলিশের তাণ্ডব: মাদক না পেয়ে নিয়ে গেল

2

ঘোড়াঘাটে ৪৩৫ পরিবারের মাঝে ১,৬৭০ গাছের চারা বিতরণ

3

নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ভ্রাম্যমাণ আদাল

4

দিনাজপুর-৬ আসন “নির্বাচনী মাঠে মুখোমুখি বিএনপি–জামায়াত, বাড়

5

যে কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

6

ছাগল চোরকে ছাড়ার নিউজ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

7

ঘোড়াঘাটে গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা: গণধোলাইয়ের পর ২ যু

8

বড়পুকুরিয়ায় এক ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

9

ঘোড়াঘাটে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

10

ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

11

নবাবগঞ্জে ভুয়া সনদে ২০ বছর চাকরি করার অভিযোগ এক শিক্ষিকার বি

12

শ্রমিক দিবস উপলক্ষে ঘোড়াঘাটে শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি ও

13

নবাবগঞ্জে চার হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

14

ঘোড়াঘাটে নিখোঁজ স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের আকুতি

15

সরকারের দেয়া ছাগল বিক্রি নয়, লালন-পালন করে স্বাবলম্বী হোন: স

16

ঘোড়াঘাটের সুরা মসজিদ হতে পারে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ

17

গ্যাসের ‘শূন্য সরবরাহ’, হবিগঞ্জে ১৭১ কারখানা বন্ধ

18

ঘোড়াঘাটের ন্যাশনাল বিদ্যাপীঠের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থী

19

হিলিতে ওসির নির্দেশে হাসপাতালে সরকারি গাছ কর্তন; নিয়ে গেলেন

20