মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Jun 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে জাম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে ফুফাতো বোনের সঙ্গে জাম কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাব্বির (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া (আদর্শ গ্রাম) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই এলাকার মিনহাজুল ইসলামের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে সাব্বির তার ফুফাতো বোনের সঙ্গে বাড়ির পাশের একটি জাম গাছের নিচে জাম কুড়াতে যায়। জাম গাছটি একটি গভীর পুকুরের পাড়ে ছিল। ঘটনার সময় সাম্প্রতিক বৃষ্টির কারণে পুকুরের পাড়টি পিচ্ছিল হয়ে ছিল। জাম কুড়ানোর একপর্যায়ে পা পিছলে সাব্বির ও তার ফুফাতো বোন উভয়েই গভীর পুকুরের পানিতে পড়ে যায়।

পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা তাৎক্ষণিকভাবে সাব্বিরের ফুফাতো বোনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও, সাব্বিরকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়।

এই বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জাম কুড়াতে গিয়ে পা পিছলে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। বর্ষাকালে বাড়ির পাশে জলাশয় বা পুকুর থাকলে শিশুদের চোখে চোখে রাখার জন্য আমরা অভিভাবকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ফিলিং স্টেশন ম্যানেজার

1

ঘোড়াঘাটে রানীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে জমকালো ব

2

সীমান্ত দিয়ে আসছে মাদক, মোবাইলে চলছে জুয়া; ধরাছোঁয়ার বাইরে গ

3

নবাবগঞ্জে ভুয়া সনদে ২০ বছর চাকরি করার অভিযোগ এক শিক্ষিকার বি

4

ঘোড়াঘাটে পুলিশ প্রশাসনের নাকের ডগায় জুয়ার মহোৎসব: আড়ালে কারা

5

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়াঘাটে পুলিশের

6

আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোনো অন্যায় থাকবে না: সমাজকল্যা

7

সরকারের দেয়া ছাগল বিক্রি নয়, লালন-পালন করে স্বাবলম্বী হোন: স

8

ঘোড়াঘাটে আলু ও ভুষিবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ১

9

দিনাজপুর-৬ আসন “নির্বাচনী মাঠে মুখোমুখি বিএনপি–জামায়াত, বাড়

10

নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ভ্রাম্যমাণ আদাল

11

ঘোড়াঘাটে জাম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

12

ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

বিরামপুরে পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতা

15

ঘোড়াঘাটে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

16

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার,আতঙ্কে জনসাধারণ

17

ঘোড়াঘাটে বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের

18

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

19

শুধু উৎপাদন নয়, রপ্তানির সুযোগও পাবে কৃষক: সমাজকল্যাণ মন্ত্র

20