মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাগল চোরকে ছাড়ার নিউজ করায় সাংবাদিককে যুবদল নেতার হুমকি

দিনাজপুরের ঘোড়াঘাটে রাজনৈতিক প্রভাবে ছাগলসহ হাতেনাতে আটক আন্তঃজেলা চোর চক্রের সদস্যকে থানা হাজত থেকে ছেড়ে দেওয়ার বিষয়ে গত শনিবার ২৭ জুন সংবাদ প্রকাশ করায় সাংবাদিক ফাহিম হোসেন রিজুকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার ২৮ জুন দুপুরের পর থেকে একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর (+৮৮০ ১৭৮৫-২১১২১১) থেকে সাংবাদিক রিজুর ব্যক্তিগত নম্বরে একের পর এক বার্তা পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ঘোড়াঘাট পৌরসভার ৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাকিল।

প্রাপ্ত তথ্য ও চ্যাটের স্ক্রিনশট অনুযায়ী, বিভিন্ন অনলাইন ও প্রিন্ট গণমাধ্যমে "ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভিযোগ!" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে ছাত্রদল কর্মী শাকিল সাংবাদিক রিজুকে লক্ষ্য করে অত্যন্ত অশালীন, আপত্তিকর ও হুমকিমূলক বার্তা পাঠাতে শুরু করে।

হোয়াটসঅ্যাপে পাঠানো হুমকিতে অভিযুক্ত শাকিল লেখে, "এজন্যই রাস্তা ঘাটে মার খাও, বেশি সেয়ানামি দেখাইও নাহ, পাখা গজালে পাখা ভাঙতে সময় লাগে না"। পরবর্তীতে সাংবাদিক রিজু সংবাদের সত্যতা বজায় রেখে নিজের অবস্থান পরিষ্কার করলে শাকিল আরও ক্ষিপ্ত হয়ে চরম আপত্তিকর গালিগালাজ ব্যবহার করে এবং বলে, "এই মিথ্যা বানোয়াট নিউজের খেসারত দিতে হবে তোমাকে, প্রস্তুত থাকিও।" একপর্যায়ে সে সাংবাদিককে এলাকায় যাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লেখে, "তোর সাহস তো কম না... এলাকায় আয় ফাট।"

সাংবাদিককে একের পর এক হুমকি ও অশালীন গালিগালাজ করার কিছুক্ষণ পর পরিস্থিতি বেগতিক দেখে নিজের অপরাধের প্রমাণ লুকাতে তৎপর হয়ে ওঠে অভিযুক্ত শাকিল। সে তড়িঘড়ি করে সাংবাদিক রিজুর সাথে করা চ্যাট লিস্ট রিমুভ (ডিলিট) করে দেয় এবং সনাক্তকরণ এড়াতে নিজের হোয়াটসঅ্যাপ প্রোফাইলে থাকা ছবিও রিমুভ করে দেয়। তবে তার এই চতুরতার আগেই হুমকির সমস্ত চ্যাট হিস্ট্রি ও স্ক্রিনশট সংরক্ষণ করে রাখেন ভুক্তভোগী সাংবাদিক।

হুমকির জবাবে সাংবাদিক ফাহিম হোসেন রিজু সাহসিকতার সাথে জানান, তিনি কোনো অপশক্তির পকেটে থাকেন না এবং সংবাদে যদি কোনো ভুল বা মিথ্যা তথ্য থাকে, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা সংবাদ সম্মেলন করার আহ্বান জানান। কিন্তু অভিযুক্ত শাকিল কোনো আইনি পথে না গিয়ে ক্রমাগত শারীরিক ক্ষতি ও এলাকায় দেখে নেওয়ার হুমকি প্রদান করতে থাকে।

উল্লেখ্য, দিনাজপুরের ঘোড়াঘাট থানায় ছাগল চুরির ঘটনায় এক আসামিকে আটকের পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশ কর্তৃক ছেড়ে দেওয়ার চাঞ্চল্যকর তথ্যটি সংবাদ মাধ্যমে উঠে আসে। এই ঘটনার সুষ্ঠু ও সত্য সংবাদ তুলে ধরায় একজন পেশাদার সাংবাদিককে রাজনৈতিক সংগঠনের একজন কর্মীর এভাবে প্রকাশ্য দিবালোকে হুমকি দেওয়ার ঘটনায় এবং পরবর্তীতে প্রমাণ লোপাটের ন্যাক্কারজনক চেষ্টায় স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

এই বিষয়ে সাংবাদিক ফাহিম হোসেন রিজু নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে পুলিশ প্রশাসনের নাকের ডগায় জুয়ার মহোৎসব: আড়ালে কারা

1

ঘোড়াঘাটে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ গ্রেফতার ৪

2

দিনাজপুরে ২০ ঘণ্টাই মিলছে না বিদ্যুৎ হাসপাতালে চিকিৎসাসেবা ম

3

নবাবগঞ্জে আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

4

ঘোড়াঘাটে কড়া নিরাপত্তায় এসএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপ

5

‘থাকো টাকা নিয়ে আসি’ বলে উধাও মা, রাস্তার মোড়ে ৬ ঘণ্টা ধরে

6

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

7

ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: মোবাইল কোর্টের অভিযানে ৩ ব্যব

8

ভোট আসে, ভোট যায়—উন্নয়ন বঞ্চিত দিনাজপুর–৬ এর মানুষ

9

ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোবিন

10

আলুর দামে ধস: ঘোড়াঘাটে লোকসানের মুখে দিশেহারা কৃষক

11

খানসামায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

12

নবাবগঞ্জে ধান তুলতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

13

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

14

হিলিতে ওসির নির্দেশে হাসপাতালে সরকারি গাছ কর্তন; নিয়ে গেলেন

15

ঘোড়াঘাটে অজ্ঞাত গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

16

ঘোড়াঘাটে ৫৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

17

ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল জব্দ, আটক ১

18

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্

19

ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

20