মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Apr 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে অ্যাডভান্স মডেল স্কুলে পান্তা উৎসবে পহেলা বৈশাখ উদযাপন

দিনাজপুরের ঘোড়াঘাটে আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করে নেওয়া হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলোগাড়ী এলাকায় অবস্থিত অ্যাডভান্স মডেল স্কুলে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পান্তা উৎসবের।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্কুল কর্তৃপক্ষ বিশেষ এই পান্তা ভাত খাওয়ার আয়োজন করে। সকালে স্কুল মাঠে সারিবদ্ধভাবে বসে শিক্ষার্থীরা মাটির সানকিতে পান্তা ও ভর্তা-ভাজি খাওয়ার উৎসবে মেতে ওঠে। গ্রামীণ আবহে এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের পরিচালক, শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী এবং বিপুল সংখ্যক অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষকগণ জানান, পড়ালেখার পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতেই প্রতি বছর এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করা হয়।

অভিভাবকরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, বর্তমান যুগের যান্ত্রিকতার ভিড়ে শিশুরা যখন শেকড় ভুলতে বসেছে, তখন বিদ্যালয়ের এমন আয়োজন তাদের বাঙালি সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল করে তুলবে।

খাওয়া-দাওয়া শেষে সংক্ষিপ্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটির সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

1

ঘোড়াঘাটে নদী থেকে উদ্ধার শিশুর পরিচয় সনাক্ত হলেও মৃত্যুর কা

2

দিনাজপুর-৬ আসন “নির্বাচনী মাঠে মুখোমুখি বিএনপি–জামায়াত, বাড়

3

ঘোড়াঘাটে বিতর্কিত চার্জশিট ও ওসির অপসারণের দাবিতে পৌর ছাত্রদ

4

ভুট্টার বাম্পার ফলনেও হাসি নেই, কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ ঘ

5

কর্মস্থলে বিদুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ঘোড়াঘাটের কাঠমিস্ত্রীর

6

দিনাজপুর বোর্ডের ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই

7

১৬ বছরেই কাব্যজগতে দ্যুতি ছড়াচ্ছেন ঘোড়াঘাটের জান্নাতুন ফেরদৌ

8

ঘোড়াঘাটে ঈদের কেনাকাটা জমে উঠেছে: বাজার গুলোতে ক্রেতাদের উপচ

9

ঘোড়াঘাটে ১০ বছরের শিশু তাসফিয়াকে নদীতে ফেলে হত্যা: সৎ বাবা

10

হিলিতে বিজিবি-ডিএনসির যৌথ অভিযানে ‘মাদক সম্রাট’ খ্যাত রিপন গ

11

আশুলিয়ায় সরকারি রাস্তায় ঢাকনাবিহীন কুয়ায় পড়ে শিশুসহ আহত ৩, ব

12

ঘোড়াঘাটে বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের

13

নবাবগঞ্জে ভুয়া সনদে ২০ বছর চাকরি করার অভিযোগ এক শিক্ষিকার বি

14

ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার

15

ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

16

ভোট আসে, ভোট যায়—উন্নয়ন বঞ্চিত দিনাজপুর–৬ এর মানুষ

17

ঘোড়াঘাটে জাম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

18

ঘোড়াঘাটে ট্রাক-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন চালক

19

সরকারের দেয়া ছাগল বিক্রি নয়, লালন-পালন করে স্বাবলম্বী হোন: স

20