মোঃ ফাহিম হোসেন রিজু
প্রকাশ : Apr 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বৈশাখী মেলা। উপজেলার বুলাকীপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী ‘মোজাম বিনোদন পার্কে’ আজ থেকে এই মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়, যা আগামী ১৫ দিন পর্যন্ত চলবে।

পার্কটির স্বত্বাধিকারী মোজাম্মেল হক মোজামের উদ্যোগে আয়োজিত এই মেলাটি প্রথম দিনেই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো উপজেলাজুড়ে। 

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্কে রয়েছে বাহারি সব আয়োজন। শিশু-কিশোরদের জন্য রয়েছে নাগরদোলা, দোলনা ও ড্রাগন রেলের মতো রোমাঞ্চকর রাইড। এছাড়া বিনোদন প্রেমীদের বাড়তি আনন্দ দিতে জলাশয়ে রয়েছে স্পিডবোট ও নৌকায় ভ্রমণের সুব্যবস্থা। তীব্র গরম উপেক্ষা করেই দূর-দূরান্ত থেকে আসা শত শত মানুষ মেলা ও পার্কের সৌন্দর্য উপভোগ করছেন। 

মেলা দেখতে আসা দর্শনার্থীরা জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলা এখন তেমন দেখা যায় না। মোজাম বিনোদন পার্কে আধুনিক রাইডের পাশাপাশি বৈশাখী মেলার আয়োজন আমাদের ঈদ বা নববর্ষের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ১৫ দিনব্যাপী মেলা চলার ঘোষণায় খুশি স্থানীয় বাসিন্দারা।

আয়োজক মাশরাফি হাসান সোহান বলেন, “বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে বরণ করে নিতে এবং স্থানীয় সাধারণ মানুষের নির্মল বিনোদনের সুযোগ করে দিতেই আমরা এই মেলার আয়োজন করেছি। আশা করছি, আগামী ১৫ দিন উৎসবমুখর পরিবেশে মেলাটি চলবে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।” 

আগামী ১৫ দিন প্রতিদিন সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত এই মেলা ও বিনোদন পার্কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে রানীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে জমকালো ব

1

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্

2

শুধু উৎপাদন নয়, রপ্তানির সুযোগও পাবে কৃষক: সমাজকল্যাণ মন্ত্র

3

ঘোড়াঘাটে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

4

ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

5

ঘোড়াঘাটে আফরোজা ফুডে অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার ও নোংরা

6

আটক ৫ জনকে আদালতে না পাঠিয়ে সাজা, সাবেক ওসিকে ব্যাখ্যা নিয়ে

7

ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

8

ঘোড়াঘাটে র‍্যাবের অভিযানে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

9

যথাযোগ্য মর্যাদায় ঘোড়াঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

10

ভুট্টার বাম্পার ফলনেও হাসি নেই, কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ ঘ

11

ঘোড়াঘাটে ১০ বছরের শিশু তাসফিয়াকে নদীতে ফেলে হত্যা: সৎ বাবা

12

হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ গ

13

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়

14

ঘোড়াঘাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

15

ঘোড়াঘাটের ন্যাশনাল বিদ্যাপীঠের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থী

16

ভূমি অফিস থেকে পৌরসভা: ঘোড়াঘাটে এসিল্যান্ড মামুন কাওসারের প

17

ঘোড়াঘাটে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক, সহযোগী পলাতক

18

যে কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

19

দিনাজপুরে ২০ ঘণ্টাই মিলছে না বিদ্যুৎ হাসপাতালে চিকিৎসাসেবা ম

20